Cash on delivery across Bangladesh
Order help: +8801783024879

FAQs

Kito Style FAQs: quick answers about ordering, payment, delivery and our products.

অর্ডার, পেমেন্ট, ডেলিভারি আর আমাদের প্রোডাক্ট নিয়ে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো আসে, সেগুলোর উত্তর এখানে দেওয়া হলো। আপনার প্রশ্নের উত্তর না পেলে যোগাযোগ করুন।

Kito Style FAQs – ladies bags and nokshi katha

Order & Payment FAQs

কীভাবে অর্ডার করব?

ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কার্টে যোগ করে চেকআউটে নাম, মোবাইল নম্বর ও ঠিকানা দিন। চাইলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করেও অর্ডার দিতে পারেন। ধাপে ধাপে দেখতে How to Order পেজটি দেখুন।

অর্ডার করতে কি অ্যাকাউন্ট খুলতে হবে?

না। অ্যাকাউন্ট ছাড়াই অর্ডার করা যায়।

অগ্রিম টাকা দিতে হবে?

না। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আছে, পণ্য হাতে পেয়ে টাকা দেবেন।

বিকাশ বা নগদে পেমেন্ট করা যায়?

হ্যাঁ। চেকআউটে বিকাশ বা নগদ দিয়ে অনলাইনে পেমেন্ট করতে পারবেন। চাইলে ক্যাশ অন ডেলিভারিও বেছে নিতে পারেন। আরও জানতে দেখুন bKash ও Nagad-এর অফিসিয়াল ওয়েবসাইট।

Facebook মেসেজ দিয়ে অর্ডার করা যায়?

হ্যাঁ। আমাদের Facebook পেজ kitostylebd-এ প্রোডাক্টের নাম বা ছবি, আপনার নাম, ফোন নম্বর আর ঠিকানা লিখে মেসেজ দিন। আমরা কল করে অর্ডার কনফার্ম করব।

Delivery FAQs

ডেলিভারি চার্জ কত, আর কত দিনে পাব?

ঢাকা সিটিতে ১–২ দিনে, চার্জ ৳৮০। গাজীপুর ও নারায়ণগঞ্জে ২–৩ দিনে, চার্জ ৳১০০। বাংলাদেশের অন্য সব জেলায় ৩–৫ দিনে, চার্জ ৳১৫০। বিস্তারিত দেখুন Delivery & Shipping পেজে।

আমার অর্ডার এখন কোথায় আছে, কীভাবে জানব?

Track Your Order পেজে অর্ডার নম্বর দিন, অথবা +880 1783-024879 নম্বরে কল করুন।

অন্য কারো ঠিকানায় উপহার পাঠানো যাবে?

হ্যাঁ। চেকআউটে প্রাপকের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দিন।

নিজে এসে পণ্য নিতে পারব (Local pickup)?

হ্যাঁ। চেকআউটে Local pickup অপশন বেছে নিন। কখন আর কোথা থেকে পণ্য নেবেন, তা আমরা আপনাকে জানিয়ে দেব।

Product FAQs

ছবির রঙ আর আসল পণ্যের রঙ কি একই হবে?

আমরা চেষ্টা করি ছবিতে আসল রঙটাই দেখাতে। তবে মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনের সেটিং অনুযায়ী রঙ সামান্য আলাদা দেখাতে পারে।

ব্যাগের ম্যাটেরিয়াল আর মাপ কোথায় পাব?

প্রতিটি প্রোডাক্ট পেজে ম্যাটেরিয়াল, মাপ, ভেতরে কী কী রাখা যায় আর যত্নের নিয়ম দেওয়া আছে।

নকশিকাঁথা কোন কোন সাইজে পাওয়া যায়?

বেবি সাইজ (৩১ × ৪৪ ইঞ্চি) আর কিং সাইজ (৭.৫ × ৭ ফিট)।

নকশিকাঁথা কোন কাপড়ে তৈরি?

আমাদের প্রিমিয়াম নকশিকাঁথা নরম সুতি কাপড়ে তৈরি, যা শিশুর ত্বকেও আরামদায়ক আর প্রতিবার ধোয়ার পর আরও নরম হয়। প্রতিটি প্রোডাক্টের কাপড়, মাপ আর বিস্তারিত তথ্য প্রোডাক্ট পেজে লেখা থাকে।

কোন ব্যাগ অফিস বা ভার্সিটির জন্য ভালো?

অফিসের জন্য একাধিক zip কম্পার্টমেন্টওয়ালা tote, আর ভার্সিটির জন্য হালকা shoulder tote সবচেয়ে কাজের। বিস্তারিত পড়ুন আমাদের Ladies Bag কেনার গাইডে।

Tote, shoulder আর hobo bag-এর পার্থক্য কী?

Tote বড় ও জায়গাওয়ালা, shoulder bag কাঁথে ঝোলানোর জন্য ছোট থেকে মাঝারি, আর hobo bag নরম ও একটু ঝুলে থাকা আকারের। সহজ তুলনা দেখুন এই গাইডে।

PU leather ব্যাগ কীভাবে পরিষ্কার করব?

হালকা ভেজা নরম কাপড়ে মুছে নিন, তারপর শুকনো কাপড়ে মুছে ফেলুন। কড়া রোদ, পারফিউম আর ধারালো জিনিস থেকে দূরে রাখুন। ব্যবহার না করলে ভেতরে কাগজ ভরে রাখলে আকার ঠিক থাকে।

বেবি নকশিকাঁথা কি নবজাতকের জন্য ভালো?

নরম সুতির কাঁথা শিশুর ত্বকের জন্য আরামদায়ক। প্রথমবার ব্যবহারের আগে একবার ধুয়ে নিন, আর ঘুমের সময় বিছানায় কী রাখবেন তা নিয়ে শিশু বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলুন। আরও জানুন নকশী কাঁথা কেনার গাইডে।

Exchange & Return FAQs

পণ্য এক্সচেঞ্জ করা যায়?

হ্যাঁ। পণ্য হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে অব্যবহৃত অবস্থায় অরিজিনাল প্যাকেট ও ট্যাগসহ এক্সচেঞ্জ করা যায়। ত্রুটিপূর্ণ বা ভুল পণ্যে রিফান্ডও পাবেন। এক্সচেঞ্জের ডেলিভারি চার্জ কাস্টমারকে দিতে হয়। বিস্তারিত দেখুন Returns and Exchange পেজে।

এক্সচেঞ্জ করতে চাইলে কী করব?

ডেলিভারির ৩ দিনের মধ্যে ফোন, ইমেইল বা Facebook মেসেজে আমাদের জানান। অর্ডার নম্বর আর কী বদলাতে চান তা লিখুন, আমরা পরের ধাপ জানিয়ে দেব।

আপনার প্রশ্নের উত্তর পাননি?

এই FAQs-এ উত্তর না পেলে আমাদের Contact পেজ থেকে যোগাযোগ করুন, অথবা Facebook পেজে মেসেজ দিন। আমরা যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেব।